রবিবার, ২৮ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় সিএনজির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ব্যাংকার নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম কাজী জুনায়েদ হোসেন রিফাত (২৫)। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া কাজী বাড়ি এলাকার মো. পুতুলের সন্তান। পরিবারে দুই ভাইয়ের মধ্যে বড় সন্তান ছিলেন রিফাত। গত দুই মাস ধরে ওয়ান ব্যাংক চন্দ্রঘোনা শাখায় কর্মরত ছিলেন তিনি।
কাপ্তাই বেড়াতে যাচ্ছিলেন রিফাত। যাওয়ার পথে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, দুর্ঘটনার খবরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ছি। ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে। এটি শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...