বুধবার, ২৪ জুন ২০২৬

কর্ণফুলী নদীর মোহনায় র‌্যাবের অভিযান: ১২ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ১৪

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদীর মোহনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) । এর মধ্যে ১২ জনই রোহিঙ্গা। এসময় তাদের কাছ থেকে ১২ কোটি টাকা মূল্যের ৪ লাখ পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
এরা হলেন, মো. আবুল কালাম (২৭), মো. আবুল ফয়েজ (৫০), মো. মনির হোসেন (৪৫), মো. আলম (৪১), মো. রফিক (২৯), মো. ইয়াহিয়া (২৮), মো. দীল মোহাম্মদ (২৩), মো. মজিবুর রহমান (১৯), মো. আব্দুল মজিদ (২৮), মো. তারেক (১৯), মো. মঞ্জুর আলম (১৯) ও মো. একরাম উল্লাহ (১৯)।
বিষয়টি নিশ্চিত করে রাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে সাগর পথে ফিশিং বোটে পতেঙ্গা এলাকার দিকে আসছে, এমন খবরে কর্ণফুলী নদীর মোহনা এলাকায় টহল বসানো হয়। এসময় একটি ফিশিং বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালিয়ে ১২ রোহিঙ্গাসহ ১৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা। গ্রেফতারকৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘদিন মায়ানমার থেকে সাগর পথে ইয়াবার বড় চালান বাংলাদেশে এনে পরবর্তীতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে বলেন তিনি।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...