বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সন্দ্বীপ রহমতপুরে আওয়ামী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে ডাকা উঠান বৈঠক জনসভায় পরিণত

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ রহমতপুর ৫ নং ওয়ার্ড আওয়ামীলিগ,যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামী সরকারের আমলের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠক কানায় কানায় ভর্তি হয়ে জনসভায় পরিনত হয়েছে।

১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেছেন ব্রুকলীন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সন্মানীত সদস্য নুরুল ইসলাম নজরুল। রহমতপুর ৫ নং ওয়ার্ডের মাষ্টার নুরুল আলমের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের উন্নয়নের রুপকার এমপি মাহফুজুর রহমান মিতা।বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলিগের সহ-সভাপতি আলাউদ্দিন বেদন,উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ছিদ্দিকুর রহমান, আওয়ামীলিগ নেতা অধ্যক্ষ জামিল ফরহাদ সহ সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।সভা সঞ্চালনা করেন রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর ও সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন।

সভার শুরুতে সভার সভাপতি নুরুল ইসলাম নজরুলের সদ্য প্রয়াত ভাই মাষ্টার নুরুল আলম এর আত্মার মাগফেরাত কামনায় ও অসুস্থ ইন্জিনিয়ার নুরুজ্জামান এর জন্য দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।

উঠান বৈঠক শেষে আগত প্রায় ২ সহস্রাধীক নেতা কর্মী ও সাধারণ জনগনের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়। সভায় বক্তারা বলেন বর্তমান যুগে পৃথিবীর সব চাইতে উন্নত রাষ্ট্র বা স্বপ্নের স্বর্গরাজ্য খ্যাত আমেরিকার অনেক অঞ্চলে এখনো বিদ্যুৎ পৌঁছাইনি। কিন্তু বাংলাদেশের মুল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ আলোকিত হয়েছে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে।প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি ও এমপি মিতার দূরদর্শিতায় তা সম্ভব হয়েছে। অন্য দিকে বিএনপির দুর্গ খ্যাত এই রহমতপুর ইউনিয়নে এখন আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করছে। এটা উন্নয়নকে মানুষ সমর্থন করে বলে সম্ভব হয়েছে।

এই বিভাগের সব খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার...

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত...

সর্বশেষ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...