চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বিএনপি – জামাত জোট সরকারের আমলে এদেশের জনগণ লাশ ও সন্ত্রাস- চাঁদাবাজি ছাড়া কিছুই পায়নি। মুক্তিযুদ্ধের চেতনার বিনাশ ও উন্নয়ন অগ্রগতিতে পিছিয়ে পড়েছিল দেশ। জনগণের জান মালের নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবন দিয়ে তাদের দুঃশাসনের অবসান ঘঠিয়েছে। আগামী দিনেও যেন সেই অন্ধকার নরকের কীট সন্ত্রাসী অপশক্তি ক্ষমতায় আসতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ ভাবে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আজ সোমবার(১৩ফেব্রুয়ারি) বিকেলে হাটহাজারীর নজুমিয়া হাটে একটি মাদ্রাসার সভায় বিএনপির মদদপুষ্ট শিবির ক্যাডারদের ব্রাঁশফায়ারে নিহত জেলা আওয়ামী লীগ নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী ও মাদ্রাসার সেক্রেটারি সোলায়মান খানের মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্থানীয় নজুমিয়া হাটে একটি কমিউনিটি হলে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বখতেয়ারের সভাপতিত্বে এবং বেলাল উদ্দিন বিজয়ের সঞ্চালনায় বুড়িশ্চর ও শিকারপুর আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন শাহ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব জাফর আহমেদ, উত্তর জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম,আসম রফিক মাস্টার,আবু বক্কর সিদ্দিকী, গোলাম মোস্তফা,এনামুল হক,শওকত আকবর,মো.সেকান্দর চৌধুরী, জীবন চৌধুরী,সরোয়ার ইকবাল,ফরিদুল ইসলাম আজম,ফারুক হোসেন চৌধুরী, মোহাম্মদ জাবেদ হাসান,সোহেল রানা, মো.রাশেদ খান,রাশেদুল ইসলাম,মনোয়ার হোসেন টিপু,আশরাফ উদ্দিন হিমেল,আবু নাঈম,তানভীর হোসেন প্রমূখ।
সভার পূর্বে শহীদদের কবর সংলগ্ন মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং কবরে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
