শনিবার, ১১ জুলাই ২০২৬

রাউজানের কদলপুরে শাহসুফি আল্লামা আব্দুল আজিজ আল নক্সবন্দীর ১৩১তম ওরশ সম্পন্ন

ভারতবর্ষের প্রখ্যাত ইসলামিক স্কলার ও বিশিষ্ট সূফী সাধক, রাহনুমায়ে যাহেদা আল্লামা আব্দুল আজিজ আল নক্সবন্দী (রহ.) প্রকাশ বুড়ো মাওলানার ১৩১ তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
গত শনিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের নক্সবন্দীয়া দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে মহাসমারোহে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। হযরত আব্দুল আজিজ আল নক্সবন্দী (র:) সমাজ কল্যাণ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় কমিটির সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত ওরশে প্রধান অতিথি ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী (মিটুন) ও মুবিনুল হক চৌধুরীর পরিচালনায় ওরশে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, সমাজ হিতৈষী মহসিন উদ্দিন আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল হক চৌধুরী সাবু,যুগ্ম সাধারণ সম্পাদক একরাম চৌধুরী, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আলম, মো. সেলিম উদ্দিন, মো. রহিম, মোহাম্মদ সাহেদ, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ, ওসমান নঈমী, মো. আমিন সহ আরো অনেকেই।
ওরশে সকাল হতে হামদ-নাত, খতমে কোরআন,খতমে গাউসিয়া, মিলাদ-মাহফিল, তবররক বিতরণ সহ নানান কর্মসূচী পালিত হয়। ওরশে মিলাদ-কেয়াম ও আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহ সুফি মাওলানা আব্দুল আজিজ আল নক্সবন্দী জামে মসজিদের ইমাম মাওলানা আসহাব উদ্দিন। দূর-দূরান্ত হতে ভক্ত অনুরক্তরা দরবারে এসে ওরশে অংশ নিয়ে জেয়ারত- রেয়াজত ও জিকিরে মশগুল থাকেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...