বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রামগড় হক টিলায় তথ্য অফিসের বৈঠক

- Advertisement -
Single page 1st Paragraph

রামগড় তথ্য অফিসের আয়োজনে ১২, ফেব্রুয়ারী রবিবার বিকাল ৪ টায় রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের হক টিলার আশ্রয়ন প্রকল্পে উন্নত রাষ্ট্র ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব হাসিনা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি সেক্টরে কাজ করে যাচ্ছেন। আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে সে লক্ষ্যে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের মাধ্যমে তৃণমূলে জনসাধারণের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন করেছে। মানুষ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হচ্ছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশাল একটি অংশকে বিভিন্ন ভাতার আওতায় এনে তাদের সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন মানুষকে আশ্রয় দিয়েছেন।”

উক্ত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার।

উক্ত উন্মুক্ত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ – আমার বাড়ি আমার খামার প্রকল্প,নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য,পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে কোভিড-১৯ টিকার প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় ডোজের সাথে দ্বিতীয় বুস্টার ডোজ অর্থাৎ চতুর্থ ডোজ গ্রহণের মাধ্যমে সরকারের চলমান কার্যক্রমে সকলকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয় ।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...