বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

৪ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত

সন্দ্বীপ মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মিতা

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে ৪ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সন্দ্বীপ মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন সন্দ্বীপের স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এমপি মিতা বলেন শেখ হাসিনা মানে উন্নয়নের সরকার,শেখ হাসিনা মানে শিক্ষা বান্ধব সরকার। তিনি দেশের সর্বত্র উন্নয়ন চান বলে বাংলাদেশের বিচ্ছিন্ন অঞ্চল অবহেলিত সন্দ্বীপকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। যার ফলে পিছিয়ে পড়া সন্দ্বীপ আজ একটি সমৃদ্ধ জনপদে পরিণত হচ্ছে।

১২ ফেব্রুয়ারী রবিবার সকালে সন্দ্বীপ মডেল উচ্চ বিদ্যালয়ের এই নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে নির্মিত এ ভবন উদ্বোধনের আয়োজক ছিলো ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস আর এন্টারপ্রাইজ।

এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধীকারী সাইফুর রহমান শামীম উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলিগের সহ-সভাপতি আলাউদ্দিন বেদন, মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরী, প্যানেল মেয়র সফিকুল মাওলা, প্রধান শিক্ষক সুব্রত রায়, কাউন্সিলর আলাউদ্দিন বাবলু, মহব্বত বাঙ্গালী, মোঃ দিদার ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন।সভা সঞ্চালনা করেন পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল উদ্দিন।

সভায় বিশেষ অতিথি মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন সন্দ্বীপের উন্নয়নের রুপকার সফল সাংসদ মিতার হাত ধরে যেভাবে উন্নয়ন সাধিত হয়েছে তা বিগত ৫০ বছরেও সম্ভব হয়নি। জননেত্রী শেখ হাসিনার গ্রামকে শহরে পরিনত করার ঘোষনা আর এমপির সন্দ্বীপ বাসীর প্রতি নৈতিক দায়িত্ব বোধে আন্তরিক ছিলেন বলে এ উন্নয়ন সম্ভব হয়েছে। তাই আমরা বার বার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও এমপি মিতাকে ক্ষমতায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...