শনিবার, ১১ জুলাই ২০২৬

বিশিষ্ট আইনজীবী এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণসভা কাল

- Advertisement -
Single page 1st Paragraph

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ-এর পিতা বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি, চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলার সাবেক প্রসিকিউটর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মরণসভা কমিটি ও বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে স্মরণসভা ১২ ফেব্রুয়ারি রবিবার, বিকেল ৫টায় মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

আলোচক থাকবেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নূর হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার প্রেসিডেন্ট সালেহ আহমেদ সুলেমান, সাংবাদিক আলী আহমদ শাহীন, ইডেন নুর ইংলিশ স্কুল ও এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। স্মরণ সভায় আগ্রহীদের উপস্থিতি ও সফল করে তোলার জন্য আহ্বায়ক এস এম হাসান উদ্দিন ও সদস্য সচিব সাংবাদিক মহিউদ্দিন আহমদ আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...