চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ৭ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

