রবিবার, ২৮ জুন ২০২৬

রাউজানে পুকুর ভরাটের দায়ে এক ব্যক্তি অর্থদণ্ড একদিনের মধ্যে ভরাটকৃত বালু সরানোর নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে একটি প্রাচীন পুকুর ভরাটের দায়ে আকবর হোসেন নামের এক ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচুখাইন গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান এই অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম।
তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুকুর ভরাটের জড়িত আকবর হোসেন নামের এক ব্যক্তিকে পাওয়া যায়। তিনি কোন প্রকারের অনুমতিপত্র ছাড়া অবৈধ উপায়ে পুকুর ভরাটের অপরাধ স্বীকার করেন। পরিবেশ সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেই সাথে আগামীকালের (শুক্রবার) মধ্যে ভরাটকৃত বালু সরানোর মুচলেকা নেওয়া হয়। মুচলেকা অনুযায়ী বালু সরানো না হলে পরবর্তীতে আবার আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলায় স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদসহ আরো ১০-১২ জনের বিরুদ্ধে প্রাচীন এই পুকুরটি ভরাটের অভিযোগ করেন স্থানীয়রা। এই অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার ইউপি সদস্য মো. খোরশেদকে আসামী করে মামলা দায়ের হয় বলে নিশ্চিত করেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...