বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

অমর একুশে বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টল উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে অমর একুশে বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বই মেলা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। সকলের সম্মিলনে এ আয়োজন উৎসবে পরিণত হয়েছে। চট্টগ্রামের বইমেলা এখন সকলের মিলন মেলা। সকল বয়সি মানুষের উপস্থিতিতে এ সৃজনশীল আয়োজন প্রতিবছর ব্যাপকতা লাভ করছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টল উদ্বোধন করেন একুশে পদকে ভূষিত সাংবাদিক এম এ মালেক ও আবুল মোমেন এবং বাংলা একাডেমি পদকে ভূষিত লেখক-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও রাশেদ রউফ।
তারা বলেন, বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের অংশ গ্রহণ একটি নতুন উদ্যোগ। এ উদ্যোগের মধ্যদিয়ে প্রেস ক্লাবের সাথে সাধারণ মানুষের একটি মৈত্রীময় সম্পর্ক রচিত হবে। সাংবাদিকদের লেখা বিভিন্ন বইয়ের প্রচার ও প্রচারে এই স্টলের বিশেষ গুরুত্ব রয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, লেখক ও সাংবাদিক ওময় কায়সার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, অমর একুশে বইমেলা চট্টগ্রামের আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব।
সভাপতির বক্তব্যে সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে নেয়া হয়েছে নানা উদ্যোগ। তারই ধারাবাহিকতায় অমর একুশে বইমেলায় স্টল উদ্বোধন। এ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সসদ্য জসীম চৌধুরী সবুজ ও মঞ্জুরুল আলম মঞ্জু।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অমর একুশে বইমেলা ২১ দিন ধরে চলবে। এবারের মেলায় অংশ নিয়েছে ১০৮টি প্রকাশনা সংস্থা।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...