বুধবার (৮ ফেব্রুয়ারি)টায় চট্টগ্রাম লালদিঘি পাড়স্থ চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।
এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, জনগণরে ভোটে নর্বিাচতি হয়ে একটানা আওয়ামী লীগ সরকারে থাকায় উন্নয়ন ত্বরান্বতি ও দৃশ্যমান হয়ছে মানুষ তার সুফল পাচ্ছ। যেকোনো ঝুঁকি হ্রাস করা, মানুষরে নিরাপত্তা দেয়ার পাশাপাশি উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মত করাই সরকারের প্রচষ্টা। অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ২০২১-এর লক্ষ্য পূরণের মতো ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যও পূরণ করবে সরকার।
তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সব সময় জনগণের পাশে থাকে। সরকার বা বিরোধী দল, যেখানেই আওয়ামী লীগ থাকুক না কেন, আমাদের দলের নেতাকর্মীরা সর্বদা সারা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য কাজ করছেন। ঘূর্ণিঝড়, বন্যা, কোভিড বা অন্য যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহায়তা নিয়ে দাড়িয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। সকল মানুষের জন্য মহিলা আওয়ামী লীগ আজ একটি আস্থার সংগঠনে পরিণত হযয়েছে।বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে দুঃখ কষ্টে থাকা মানুষের মাঝে খাবার তুলে দিয়ে করোনার সাথে লড়াাই করেছে। সকল মানুষের জন্য মহিলা আওয়ামী লীগ আজ একটি আস্থার সংগঠনে পরিণত হযয়েছে। ক্ষমতার রাজনীতি নয় বরং সেবা রাজনীতি জননেত্রী ও মহিলা আওয়ামীগের আদর্শ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কাজ করে যাবে। সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য অনুরোধ করেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের সময় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি সৈয়দা রিফাত আকতার নিশু, রহিমা মনসুর, জেবুন নাহার মুক্তা, মেহেরুন্নেসা সুমী, জেসমিন আকতার, নাহার বেগম প্রমুখ।

