সোমবার, ১৫ জুন ২০২৬

চুয়েটের অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স এসোসিয়েশনের বিদায়ী কার্যকরী কমিটির দায়িত্ব হস্তান্তর, নতুন কার্যকরী কমিটির অভিষেক, নতুন যোগদানকৃত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বরণ এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) ২০২৩ খ্রি. বেলা ১২.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি র্ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের দপ্তর সম্পাদক জনাব মো. রুবেল মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক। অনুষ্ঠানে নতুন যোগদানকৃত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে নির্বাচন পরিচালনাকারী কমিশনারগণ ও ই-ভোটিং সিস্টেম প্রণয়নকারীদের সম্মাননা প্রদান করা হয়। এর আগে বিদায়ী কার্যকরী কমিটি নবাগত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসা। এতে প্রধান বক্তা ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...