রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

শনিবার লামা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করবেন এলজিইডি ও পার্বত্য মন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার প্রায় ৬ কোটি ১৮ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে নব নির্মিত লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন’র শুভ উদ্বোধন করতে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ দু মন্ত্রীর আগমনকে সফল ও সার্থক করে তুলতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বুধবার দুপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স থেকে সুখিয়া-দুখিয়া পাহাড় পর্যন্ত সড়ক নির্মাণ, লামা পৌর শহরকে যানজট মুক্ত করার লক্ষে টিএন্ডটি পাহাড় থেকে থেকে লাইনঝিরি ও সাবেক বিলছড়ি সড়ক নির্মাণ এবং সর্বশেষ সম্ভাবনাময় পর্যটন স্পট মারাইনতং সড়কের উন্নয়নে এলজিডি মন্ত্রীর নিকট জোর দাবি জানানোর বিষয়টি উঠে আসে।

এদিকে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের সমাবেশকেও শতভাগ ষফল করতে ব্যাপক প্রচার-প্রচারনা ইতিমধ্যে শুরু হয়েছে। গত সপ্তাহ থেকে মন্ত্রীগণের আগমন ঘিরে সাজসাজ প্রস্তুতি শুরু হয়। নব নির্মিত উপজেলা পরিষদ ভবনকে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হচ্ছে। পরিষদ কমপ্লেক্স ভবন জুড়ে বিশাল বর্ণাঢ্য প্যান্ডেল প্রস্তুতি শেষ পর্যায়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লামা উপজেলা প্রকৌশলী আবু হানিফ জানান, উপজেলা পরিষদ ভবন, চেয়ারম্যানের বাস ভবন ও ইউএনও’র বাস ভবনের কাজ ইতিমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এলজিডি মন্ত্রীর প্রথম লামা উপজেলায় আগমণ ও সমাবেশ উপলক্ষে বান্দরবান জেলা, লামা, আলীকদম ও পাশ্ববর্তী চকরিয়া উপজেলার ৪-৫ হাজারেরও বেশি লোক উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

 

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...