সোমবার, ১৫ জুন ২০২৬

এবার যা দিয়ে সমালোচনায় পড়েছেন শ্রাবন্তী

- Advertisement -
Single page 1st Paragraph

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। প্রতিনিয়তই এই অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন সমালোচনা চলতেই থাকে। এক কথায় তিনি যা করেন, তা থাকে সমালোচনার শীর্ষে। এবার শরীর চর্চার ছবি দিয়ে সমালোচনায় পড়েছেন শ্রাবন্তী।

কাঠের মেঝে, তাতেই পাতা যোগাসনের ম্যাট, উপুড় হয়ে বসেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ মুহূর্তে সিনেমার প্রচারে ও জিমের অন্দরেই বেশির ভাগ সময়টা কাটাচ্ছেন শ্রাবন্তী। সম্প্রতি শরীর প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন পোজের ছবি দিয়ে অভিনেত্রী লেখেন- ‘মজা শুরু করা যাক’। এরপরই সমালোচনার ঝড় শুরু করে।

চেহারা নিয়ে মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হন এই নায়িকা। ওজন বেড়ে যাওয়ায় হাসির পাত্রও হয়েছেন। তবে শরীরকে নির্মেদ রাখতেই জোরদকমে শরীরচর্চা শুরু করেছেন তিনি। প্রায়ই কসরতের নানা ছবি ভাগ করে নেন তার অনুরাগীদের সঙ্গে। কিন্তু অভিনেত্রীর এই ছবি দেখে অনেকেরই মন্তব্য- ‘এমন চুলের পরিপাট্য, ঠোঁটে গোলাপি রং! এত সেজে কি জিমে আসা যায়’!

বসার ভঙ্গির কারণেও কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। কেউ লিখেছেন- ‘আপনি মজা বলতে কি বলতে চেয়েছেন!’ যদিও কারও কোনো মন্তব্যেরই জবাব দিতে যাননি তিনি।

এমনিতেই বিভিন্ন সময় তিনি জানিয়েছেন, ট্রোলিং-কে একেবারেই পাত্তা দেন না শ্রাবন্তী। এবারও কটাক্ষের মুখে মৌনতাকেই হাতিয়ার করলেন শ্রাবন্তী। তবে নিত্যদিন শরীর চর্চার মাধ্যমেই নিজের ভোলবদল করতে চাইছেন এই অভিনেত্রী! অপেক্ষায় তার অনুরাগীরা।

 

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ‘আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

সর্বশেষ

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...