বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বোয়ালখালীতে সামাজিক যোগাযোগে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসার রান্নাঘর স্থাপন নিয়ে নেছারুল হক ও সাইদুল হক কর্তৃক ফেসবুকে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসার কর্তৃপক্ষ ও এলাকাসী।

মঙ্গলবার(৩১ জানুয়ারী) বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সুপার এ টি এম নেছার উদ্দীন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পশ্চিম শাকপুরা আমেনীয়া ফোরকিয়া নূরীয়া হেফ্জখানা, এতিমখানা ও এবতেদায়ী মাদ্রাসাটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। অসংখ্য কুরআন হাফেজ কৃতিত্বের সাথে এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। মাদ্রাসার জরাজীর্ণ রান্নাঘর মোহাম্মদ এনামুল হক,মোহাম্মদ জাহেদুল হক ও মোহাম্মদ জসিমুল হকের নিজস্ব অর্থায়নে সংস্কার করা হচ্ছে। দুঃখের বিষয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোহাম্মদ নুরুল হক সওদাগরের সম্মান ক্ষুন্ন করার জন্য এ রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে গত রবিবার ৩টার সময় নেছারুল হক নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৃষ্ঠপোষকদের জড়িয়ে মিথ্যা অপ-প্রচার করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, হাজি নুরুল হক সওদাগরের তিন সন্তান উদার প্রকৃতির মানুষ। বিভিন্ন সামাজিক কর্মকান্ড থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা,সড়ক,স্কুল-কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবদান রয়েছে। এছাড়াও হাজি মোঃ নুরুল হক সওদাগরের নিজস্ব অর্থায়নে শাকপুরা ইউনিয়নে হাজি মোঃ নুরুল হক ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক হাফেজ আজিজুল্লাহ, হাফেজ আবদুর রহিম, মাওলানা রফিউল করিম, মো. ছালে আহমদ, মুহাম্মদ সোলাইমান, মো. হাবিবুর রহমান, মো. ইসমাইল, হাফেজ মো. হোসাইন, সৈয়দ মোহাম্মদ মিনহাজ, জিন্নাত আলী, পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু, ছাত্রলীগ নেতা এসএম কাজেম ও যুবলীগনেতা মো. ফরহাদ প্রমূখ।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...