বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আইজিপির নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা !

তরুণের তিন বছরের কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার মামলায় নওগাঁর এক তরুণকে তিন বছর সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস বিনা শ্রম কারাদণ্ড।

আজ সোমবার(৩০জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতেই মামলার এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামির নাম আমিরুল ইসলাম ওরফে আমিনুল (২৬)। তাঁর বাড়ি নওগাঁ সদর উপজেলার খাগড়া জেলেপাড়া গ্রামে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমিরুল একটি মুঠোফোন নম্বর দিয়ে ২০২১ সালে তৎকালীন পুলিশপ্রধান বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্ট খোলেন। এই অ্যাকাউন্টে আইজিপির ছবিও ব্যবহার করা হয়। সেই হোয়াটসঅ্যাপ দিয়ে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বিষয়টি জানতে পেরে ২০২১ সালের ২১ আগস্ট নওগাঁ সদর থানা-পুলিশের একটি দল আমিরুলকে আটক করে। এ সময় তাঁর মুঠোফোনে আইজিপির নামে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পাওয়া যায়। এ নিয়ে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করে পুলিশ।

ইসমত আরা জানান, মামলার সাক্ষ্য ও ডিজিটাল ফরেনসিক প্রতিবেদনে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...