বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রাউজানে পাহাড়তলী গ্রামার স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

 রাউজানের আধুনিক শিক্ষা নিকেতন পাহাড়তলী গ্রামার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি (সোমবার) সকাল ১০ টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের স্কুল প্রাঙ্গনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে এই সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। স্কুলের রেক্টর মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুমন দে, ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ, ঊনসত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্নাতুর নাহার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক নুর উদ্দিন চৌধুরী ও একাডেমিক কাউন্সিলর উজ্জ্বল মুৎসুদ্দি সম্পু।

স্কুলের মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর সাইফুর রহমান, সহকারী শিক্ষক নিশি বড়ুয়া, তাসমিন আক্তারের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের পরিচালক সিরাজুল ইসলাম মজুমদার। সভায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯ শিক্ষার্থীসহ মেধা তালিকায় সর্বমোট ৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও যেমন খুশি তেমন সাজ সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সভা শেষে স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক সংগীত, ইসলামী সংগীত, আবৃত্তিসহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গণ মাতিয়ে তোলেন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...