বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব ,পালাব না: কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, তারা (বিএনপি) এখন সরকারকে পালাতে বলে। পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা।

তিনি বলেন, তারেক রহমান আর রাজনীতি করবে না মুচলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। সাত বছরের দ-িত পলাতক আসামি আপনাদেরই নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না।

আজ রোববার(২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এই সময় তিনি (হাসিমাখা মুখে) বলেন, পালাব না, কোথায় পালাব, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কি জায়গা দেবেন। না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না। ওই বাড়িতে গিয়ে উঠব। ঠিক আছে?

কাদের বলেন, বড় জ্বালা, জ্বালা। অন্তর জ্বালা। জ্বালায় জ্বালায় মরে। পদ্মা সেতুর জ্বালা যেতে না যেতে আরেক জ্বালা, কি জ্বালা! মেট্রোরেল। মেট্রোরেলের পর আরেক জ্বালা আসছে বঙ্গবন্ধু টানেল। নদীর তলদেশে টানেল। জ্বালারে জ্বালা অন্তর জ্বালা। যেদিকে তাকায় উন্নয়ন। উন্নয়ন। রাজশাহী শহর গ্রিন সিটিতে রূপান্তরিত হয়েছে শেখ হাসিনার উন্নয়নে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তো কি খবর রেডি? খেলা হবে? হবে খেলা। খেলা হবার আগেই তো পালানোর শুরু করেছে, আগেই তো মরণযাত্রা শুরু করেছে। খেলা তাহলে হবে। আন্দোলনে হবে, নির্বাচনে হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে অর্থ পাচারের বিরুদ্ধে, খেলা হবে হত্যা-ষড়যন্ত্রের বিরুদ্ধে, খেলা হবে জঙ্গিবাদের বিরুদ্ধে, খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। প্রস্তুত?

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে ফাইনাল খেলা। খবর আছে? তৈয়ার হয়ে যান, রেডি হয়ে যান। বিএনপির এখনো শিক্ষা হয়নি। শিক্ষাটা পাবে যখন আগামী নির্বাচনে আবারও পরাজয়ের মুখ দর্শন করতে হবে।
তিনি বলেন, আজকের এই জনসভা জনসভা নেই, জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মাঠে যত লোক, তার ১০ গুণ মাঠের বাইরে আছে। প্রিয় ভাই এবং বোনেরা। আজ এই রাজশাহীর মহাসমাবেশে আপনাদের কি মনে আছে, কিছুদিন আগে বিএনপি এখানে একটা সমাবেশ করেছে। সেই সমাবেশ আর আজকের সমাবেশ—রাজশাহীবাসী, সারা বাংলাদেশ আজকে দেখছে।
তিনি বলেন, বিএনপি লাল কার্ড দেখায়, ১০ ডিসেম্বর সরকারের পতন বলে, ৩০ ডিসেম্বর সরকার চলে যায়, ১১ই জানুয়ারি সরকার আর নেই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কি সরকার আছে, শেখ হাসিনা আছে, আছে?বিএনপির এখন কি পদযাত্রা, পদযাত্রা মানে শেষযাত্রা, পদযাত্রা মানে অন্তিম যাত্রা, পদযাত্রা মানে পেছন যাত্রা, পদযাত্রা মানে মরণযাত্রা। মরণযাত্রা শুনেছেন না, হ্যাঁ ওই মরণযাত্রা হচ্ছে এখন বিএনপি।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...