বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বীরমুক্তিযোদ্ধা আবদুস সত্তারের স্মরণ সভায় সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক

জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ করেছিল বলেই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান

- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মোবারক বলেছেন দেশ মৃাতৃকার স্বাধীনতার জন্য জীবনের মায়া ত্যাগ করে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিল বলেই মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ট সন্তান। এসব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ সভার আয়োজন করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। কারণ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মকে উপযুক্ত ভাবে তৈরি করতে না পারলে স্বাধীনতার মূল উদ্দেশ্য বাস্তবায়িত হতে বিলম্বিত হবে।

তিনি শনিবার(২৮জানুয়ারি) হাটহাজারীর ছিপাতলী নিবাসী বীর মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমন্ডার (অর্থ) মোহাম্মদ আবদুস সত্তারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন মুক্তিযুদ্ধের পর অনেক মুক্তিযোদ্ধা বিপথগামী হয়েছে। কিন্তু ছিপাতলীর কোন মুক্তিযোদ্ধা বিপদগামী হয়নি। তৎমধ্যে মোহাম্মদ আবদুস সত্তার অন্যতম বলে উল্লেখ করেন। সাত্তার সদ্ ভাবে জীবন যাপন করেছে। তাঁর নীতি আদর্শ নতুন প্রজন্ম অনুসরণ করলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে বলে তিনি মন্তব্য করেন।

ছিপাতলী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আলম। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, অধ্যক্ষ ফরিদ আহম্মদ ও হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ৬ নং ছিপাতলী ইউ পি চেয়ারম্যান নূরুল আহসান লাভু । শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুক্তিযোদ্ধার সন্তান মাওলানা হাবিবুল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক ভিপি মোঃ খোরশেদুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল মাহমুদ এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন নূরুল আলম নুরু, হারুন অর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছিপাতলী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সাংবাদিক ইশতিয়াক আজিজ, মোঃ সেলিম তালুকদার, একরাম উদ্দিন, শাহাজাহান সিরাজী। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সত্তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের পুত্র আলী সরোয়ার মঞ্জু।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...