বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

ধলই সেকান্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনের শিক্ষা উপকরণ বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

স্বাধীন সাংস্কৃতিক একাডেমি ও স্বাধীন প্রকাশন এর উদ্যোগে হাটহাজারীস্থ ধলই সেকান্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গতকাল স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপিকা পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার লতিকা রত্নম মান্না। বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কবি মীর নাজমিন নাহার এর প্রাঞ্জল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা স্বাধীন সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান গল্পকার সাহাব উদ্দীন হাসান বাবু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সমাজ সেবক ওসমান গণি, অভিভাবক কমিটির সভাপতি নুরুল আমিন, স্বাধীন সাংস্কৃতিক একাডেমির এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বোরহান উদ্দিন আজাদ, স্কুল কমিটির সদস্য কামাল হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ জাকারিয়া মাহমুদ, শিক্ষিকা নাজমুন নাহার, অভিভাবক কমিটির সদস্য সাজু আক্তার প্রমুখ।
হাটহাজারীর প্রত্যন্ত এলাকার এই প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, খাতা, ফাইলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা দেয়। নতুন বছরের শুরুতে অতি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে উঠে। নতুন উদ্যোমে তারা পড়ালেখায় মনোনিবেশ করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে নিজেদের সবটুকু প্রচেষ্টা চালিয়ে যাবে বলে অঙ্গীকার করে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...