রবিবার, ৩১ মে ২০২৬

সাংবাদিক আফতাব হত্যা মামলা

মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি রাজু মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘাতকেরা সাংবাদিক আফতাব আহমেদের বাসায় প্রবেশ করে। এ ঘটনায় তাদের সহযোগিতা করে সাংবাদিক আফতাবের গাড়ির চালক হুমায়ুন কবির। পরে ঘাতকেরা ডাকাতি করার চেষ্টা করলে সাংবাদিক আফতাব বাঁধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। রাজু মুন্সি সাংবাদিক আফতাবের গাড়িচালকের আত্মীয়।

আজ বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) সকালে রাজধানীর বারিধারায় অবস্থিত এটিইউর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এটিইউর পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ এ তথ্য জানান।

এম এম হাসানুল জাহিদ বলেন, একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি রাজু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর ফুলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এটিইউর একটি দল। রাজু দীর্ঘ নয় বছর বিভিন্ন ছদ্মবেশ দেশের সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতেন না।

এম এম হাসানুল জাহিদ জানান, ফটো-সাংবাদিক আফতাব আহমেদ পশ্চিম রামপুরা ওয়াপদা রোড এলাকায় নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। তাঁর ব্যক্তিগত গাড়িচালক হুমায়ুন কবিরের সহায়তায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে রাজুসহ বেশ কয়েকজন ২০১৩ সালের ২৪ ডিসেম্বর আফতাব আহমেদের বাসায় প্রবেশ করে। তারা টাকা ও স্বর্ণালংকার লুট করার চেষ্টা করে। তাঁদের বাঁধা দেন ও চিৎকার করতে থাকেন সাংবাদিক আফতাব। এতে ক্ষুব্ধ হয়ে ঘাতকেরা সাংবাদিক আফতাবকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঘটনার পরের দিন ২৫ ডিসেম্বর ভিকটিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, ওই ঘটনায় ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রামপুরা থানায় একটি হত্যা মামলা হয়। মামলার প্রেক্ষিতে ২০১৩ সালে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের এক বছরের মাথায় রাজু মুন্সিসহ দুজন জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। পরে ২০১৭ সালে রাজুসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। গ্রেপ্তারের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, মৃত্যুদণ্ড প্রাপ্ত পাঁচজন হলেন বিলাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল ও গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপরজন সবুজ খানকে সাত বছর কারাদ-সহ ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।

 

এই বিভাগের সব খবর

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে জেলার শৈলকুপা উপজেলা পরিষদ...

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা বাগানের প্রবেশমুখ সড়কে এই মর্মান্তিক...

বিশ্বকাপের কঠিন গ্রুপ ‘আই’-এর শিরোনামে ফ্রান্স; এমবাপ্পের সামনে হালান্ডের চ্যালেঞ্জ

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স এবারও বিশ্বকাপের অন্যতম শীর্ষ দাবীদার হিসেবে আসছে। তবে বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংধারী দলটিকে গ্রুপ ‘আই’-এ সেনেগাল...

সর্বশেষ

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ...

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত...

বিশ্বকাপের কঠিন গ্রুপ ‘আই’-এর শিরোনামে ফ্রান্স; এমবাপ্পের সামনে হালান্ডের চ্যালেঞ্জ

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স এবারও...

ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে : চসিক মেয়র

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...