বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রাউজানে গরম তেলের কড়াইয়ে পড়ে ঝলসে যাওয়া শিশুর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে গরম তেলের কড়াইয়ে পড়ে ঝলসে যাওয়া আবু সাঈদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশু আবু সাঈদ রাউজান উপজেলার ৮নম্বর কলদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সমশের পাড়া গ্রামের ওমান প্রবাসী আবু তৈয়ব একমাত্র ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর বলেন, গত শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিহত শিশু আবু সাঈদের মা আফসানা নুর নাস্তা (রোল) ভাজার পর উনুন হতে হতে গরম তেলের কড়াই নামিয়ে পাশে রাখে উনুনে চায়ের পাত্র চড়ান। এমন সময় শিশু সাঈদ দৌঁড়ে মায়ের কাছে আসার সময় মায়ের পাশে থাকা গরম তেলের কড়াইয়ে পড়ে যায়। এতে শিশুটির ৭০ শতাংশ ঝলসে যায়।

আহত অবস্থায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ৫ দিনপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একইদিন সন্ধ্যায় শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...