সন্দ্বীপ পৌরসভার সবচেয়ে বড় বাজার নাজির হাট। এই বাজারে সপ্তাহে ২ দিন হাট বসার কারণে হাজার হাজার ক্রেতা, বিক্রেতা ও পাইকারী ব্যবসায়ীদের প্রচুর ভীড় হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে এ বৃহৎ বাজারের ভিতরের রাস্তা গুলো ঝুঁকিপুর্ণ নিচু থাকায় বর্ষাকালে জলাবদ্ধতার কারণে ক্রেতা বিক্রেতার ব্যাপক সমস্যা পোহাতে হয়। এছাড়াও কাঁচা বাজারের রাস্তা প্রসস্থ না থাকায় এটিতে প্রচুর জ্যাম ও লেগে থাকে। হাঁটতে গেলেই ক্রেতা বিক্রেতার সঙ্গে ধাক্কা ধাক্কি সহ ঝগড়া বিবাদের উদ্ভব হয়।
এ সমস্ত বিষয় গুলো কাউন্সিলর আবু তাহের এর মাধ্যমে মেয়র মোক্তাদের মাওলা সেলিম এর দৃষ্টিগোছর হওয়ায় এলাকাবাসী এবং বাজার কমিটির অনুরোধে তিনি পৌরসভার নিজস্ব ফান্ড থেকে উক্ত রাস্তা পাকাকরনের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছেন।
আজ সে রাস্তা নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম নিজেই। রাস্তা নির্মান কাজের সময় উপস্থিত ছিলেন বাউরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, জনকল্যান সমিতি ইউএসএ এর সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম, বাজার কমিটির আহব্বয়ক আবুল কালাম আজাদ , বাজার কমিটির সাবেক সভাপতি আবু তাহের সওদাগর, সাবেক সাধারন সম্পাদক বেলাল উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ আয়ুব খান, বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক এরশাদ উল্যা প্রমুখ।
এ সময় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তাহের,আলাউদ্দিন বাবলু, জিএম ওয়াহিদুল আলম পারভেজ,পৌর ইন্জিনিয়ার মোর্শেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় রাস্তাটি পাকা করনের বিষয়ে মেয়র সেলিম সহ অন্যান্যরা বলেন এডিপির বরাদ্ধ থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে এই ৪০০ ফুট লম্বা ও ১১ ফুট প্রসস্ত করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।রাস্তার ঠিকাদারী প্রতিষ্ঠান হচ্ছে জাহানারা শামস এন্টার প্রাইজ।রাস্তাটি নির্মানণ ক্রেতা বিক্রেতার দুর্দশার লাঘব হবে। এবং বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা বাড়বে।

