বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

হাটহাজারীতে আইন শৃঙ্খলা কমিটির সভায় সাংসদ ব্যারিস্টার আনিস

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন প্রশাসন একার পক্ষে এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এজন্য জনপ্রতিনিধি প্রশাসনের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলে উন্নয়ন ত্বরান্বিত হবে।

বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তার জন্য সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে বলেই সম্ভব হচ্ছে। তিনি হাটহাজারীর যানযট, কৃষি জমি রক্ষা, সড়ক উন্নয়ন ও মাদক প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সড়ক দখল ও সরকারি জায়গা দখলদারে ব্যাপারে কোন আপোষ নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি নিজে কোন অনিয়ম ও দূর্নীতি সাথে জরিত নয় বলে উল্লেখ করে অনৈতিক কাজের সাথে যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবী জানান।

বুধবার(২৫ জানুয়ারি) হাটহাজারী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত অভিমত ব্যক্ত করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, কৃষি কর্মকতা আল মামুন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে।

সভায় আইন শৃঙ্খলা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, এডভোকেট বাসন্তী প্রভা পালিত ও ইউ পি চেয়ারম্যানবৃন্দ। পরে একই স্হানে উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। এই সময় নব গঠিত উপজেলা চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিতে ফুলেল শুভেচছা জ্ঞাপন করা হয়।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...