সোমবার, ২৫ মে ২০২৬

ইভিএম প্রকল্প স্থগিতে হতাশ নন সিইসি

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আরও দুই লাখ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনায় সরকার সায় না দেওয়ায় হতাশ নন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

পরিকল্পনা কমিশন নতুন ইভিএম কেনার প্রকল্প স্থগিত করে রবিবার ইসিকে চিঠি দেওয়ার তিন দিন পর আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন কথা জানান সিইসি। বলেন, প্রকল্প স্থগিত হলেও আশাহত হননি তিনি।

এমন অবস্থায় নির্বাচন কমিশনের (ইসি) হাতে থাকা কার্যকর ইভিএম দিয়ে কত আসনে ভোট নেওয়া যায় সেটি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সাংবিধানিক সংস্থাটির প্রধান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, প্রজেক্ট স্থগিতের পর কমিশনের অবস্থান তুলে ধরা হয়েছে। একই কথার পুনরাবৃত্তি করতে চান না তিনি।

সিইসি বলেন, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়, হতাশার কিছু নেই। একটা সিদ্ধান্ত এসেছে-সার্বিক অর্থনীতির কারণে সরকার ইভিএম দিতে পারছে না। এখানে আমাদের রিয়েকশনের কিছু নেই।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, “আমাদের যে ইভিএম আছে তা দিয়ে ৫০/৪০/৩০ আসনে হবে।এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিইনি এখনও। আমাদের কাছে যে ইভিএম আছে তা যদি কার্যকর থাকে, আমরা কিউসি করছি, যতটা সম্ভব নির্বাচন করব। এ বিষয়টা এখনও নিশ্চিত নই।’

কত আসনে ভোট ইভিএমে হবে সে সিদ্ধান্ত পরে হবে বলে উল্লেখ করেন সিইসি।

আগামী নির্বাচন আয়োজনের যে পরিকল্পনা সাজিয়েছে ইসি, তাতে অর্ধেক সংসদীয় আসনে ইভিএমে ভোট নেওয়ার ভাবনা ছিল। সে লক্ষে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ২ লাখ ইভিএম কেনা ও ব্যবস্থাপনার জন্য গত বছরের অক্টোবরে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল কমিশন।

গত সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্ত জানিয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘আমরা পরিকল্পনা কমিশন থেকে রবিবার সিদ্ধান্ত পেয়েছি। এ মুহূর্তে প্রকল্পটি তারা প্রক্রিয়াজাতকরণ করছে না। বাতিল হচ্ছে না, তবে এ মুহূর্তে হচ্ছে না। পরিকল্পনা কমিশন জানায়, ইভিএম প্রকল্পটির বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও বাইরে চলা তীব্র সমালোচনার মুখে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িকতার এই মহান কবিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে রাজধানী ঢাকাসহ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম...

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে...

বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি...

হাম মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিলো আইসিআরসি

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...