বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চেক প্রতারণার মামলা

আলেশা মার্ট চেয়ারম্যান মঞ্জুরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

- Advertisement -
Single page 1st Paragraph

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) এ পরোয়ানা জারি করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত । পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য করেন আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবী মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তোফাজ্জল হোসেন নামক একজন বেসরকারি চাকরিজীবী আলেশা মার্ট থেকে একটি মোটরসাইকেল ক্রয় করেন। কিন্তু সেটি যথাসময়ে না দেওয়ায় এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেওয়া হয়।

আসামির ব্যাংকের নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা না থাকায় পরে বাদী আসামিকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল দেওয়া অথবা চেকের টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন। আসামি তারপরও বাদীকে টাকা না দিয়ে গত বছরের ২২ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে বুধবার (২৫ জানুয়ারি) উপস্থিত হওয়ার দিন ধার্য করেন। ধার্য তারিখে আসামি উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে চেক প্রতারণার দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...