বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মাদরাসা শিক্ষার্থীদের স্কাউটে যোগ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

- Advertisement -
Single page 1st Paragraph

স্কুলের পাশাপাশি মাদারাসা শিক্ষার্থীদের স্কাউট আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক শিক্ষার্থীই যেনো স্কাউট প্রশিক্ষণ পায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সংঘাত, ক্ষমতা দখল, আগুন সন্ত্রাসকে পিছে ফেলে ২০০৯ থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী আরো বলেন, স্কুলের পাশাপাশি মাদরাসায় স্কাউটিং চালু করতে হবে। বাছাইকৃত নয় সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীই যাতে স্কাউটিং এর প্রশিক্ষণ পায় সে বিষয় ব্যবস্থা নিতে হবে। গাজীপুরে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

বুধবার (২৫ জানুয়ারি) গাজীপুরের মৌচাকে ৩২ তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্ণিল এই জাম্বুরীতে এবার এই অঞ্চলের ১১ হাজার স্কাউট ও স্কাউটারের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, ফিলিপাইন, চায়না, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, বিশ্ব স্কাউট সংস্থা ও এশিয়া প্যাসিফিক রিজিওনের শতাধিক প্রতিনিধিরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী অতীত সংঘাত- সন্ত্রাস, ক্ষুধা- দারিদ্রকে পেছনে ফেলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়ের কথা জানান।

সন্ত্রাস, জঙ্গিবাদ, গোঁড়ামি মুক্ত উদার, ভবিষ্যৎ সুনাগরিক গড়তে নির্বাচিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে স্কাউট কার্যক্রমের আওতায় আনার কথা বলেন প্রধানমন্ত্রী।

পরে জাম্বুরীতে অংশ নেয়া দিনাজপুর, ফেনী ও ঢাকা জেলার স্কাউটদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...