শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রাম গণহত্যা দিবস আজ

- Advertisement -
Single page 1st Paragraph

নব্বইয়ে স্বৈরাচার পতনের মাত্র দুই বছর আগে বীর চট্টলার মাটি রক্তে রাঙিয়েছিল সামরিক জান্তার পেটোয়া বহিনীতে পরিণত পুলিশ সদস্যরা। সেদিনের বীর শহীদদের অপরাধ ছিল স্বৈরাচারের বিরুদ্ধে ফুঁসে উঠা গণতান্ত্রীকামী জনতার সমাবেশে তারা অংশ নিয়েছিল। সেই স্বৈরাচারী এরশাদ ভেবেছিল জনতার রক্তে থমকে যাবে সকল প্রতিরোধ, ক্ষমতার সিংহাসন হবে চিরস্থায়ী। কিন্তু মাত্র দুই বছরের মাথায় তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল দামাল জনতা। শেষ পর্যন্ত বিজয় হয়েছে গণতন্ত্রের। আজ ২৪ জানুয়ারি ঐতিহাসিক ‘চট্টগ্রাম গণহত্যা দিবস’।

চট্টগ্রামের কোর্টহিল ও লালদীঘির ময়দানে নারকীয় হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনা সম্বলিত ২৪ জানুয়ারি তাই যতবার আসে ততবার জাতির বিবেকবান হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেদিনের ভয়াবহতা ও মানুষের আহাজারি কখনো স্মৃতি থেকে মোছার নয়। যারা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিল। দীর্ঘ ৩৩ বছর পর তাদের বিচারের রায় ঘোষিত হয়েছে। ৫ অভিযুক্তের মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। আদালত রায়ে এটাকে ‘পরিকল্পিত গণহত্যা’ বলে পর্যবেক্ষণ দিয়েছেন।

কী ঘটেছিল সেই দিন? ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৫ দলীয় জোট জনসভা আহ্বান করে। লালদীঘি ময়দানে জনসভা নিয়ে লুকোচুরি খেলছিল প্রশাসন। প্রথমে অনুমতি দিয়ে আবার তা তুলে নিয়ে বল প্রয়োগে সমাবেশ বন্ধের তোড়জোর শুরু হয়। কিন্তু শেখ হাসিনা যে কোন মূল্যে সমাবেশ আয়োজনের নির্দেশ দেন চট্টগ্রামের নেতৃবৃন্দকে। শেখ হাসিনা ১৫ দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিমানে চট্টগ্রাম আসেন। বিমান বন্দর থেকে খোলা ট্রাকে চড়ে বেলা ১১টা নাগাদ বিপুল কর্মী-সমর্থক নিয়ে লালদীঘি ময়দানের উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা। নগরজুড়ে ছিল টান টান উত্তেজনা। সিএমপি কমিশনার মির্জা রকিবুল হুদার নির্দেশে শেখ হাসিনার ট্রাক কোতোয়ালী মোড়ে পৌঁছার আগে শুরু হয় বেপরোয়া লাঠিচার্জ, গুলিবর্ষণ। শেখ হাসিনার ট্রাক পুরনো বাংলাদেশ ব্যাংকের সামনে আসার সাথে সাথেই তাকে টার্গেট করে ঝাঁকে ঝাঁকে গুলি বর্ষণ শুরু হয়। ট্রাকে অবস্থানরত নেতা-কর্মীরা মানব ঢাল তৈরি করে নেত্রীকে রক্ষা করেন।

ততক্ষণে নগরীর বিশাল এলাকাজুড়ে নেতা কর্মীদের ওপর টানা গুলি চালাতে থাকে রকিবুলের বাহিনী। অসংখ্য নেতা-কর্মী লালদীঘি ঘিরে নিউমার্কেট, আমতল, রাইফেল ক্লাব, শহীদ মিনার, আন্দরকিল্লা, সিরাজউদ্দৌলা রোড, কোতোয়ালী মোড়জুড়ে শহীদ হন। আহতের সংখ্যা অগণিত। প্রাথমিক হিসেবে নিহতের সংখ্যা ২৪, আহত ২০০। অসমর্থিত খবরে এ সংখ্যা অনেক বেশি। গুম করা হয় বহু লাশ।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...