সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৮২ দিন পর গাছতলায় ক্লাস করলেন চারুকলার শিক্ষার্থীরা

- Advertisement -
Single page 1st Paragraph

আবাসিক হল ও পাঠাগার সংস্কারসহ ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তীতে সেই ২২ দফা দাবি থেকে শুধুমাত্র ‘ক্যাম্পাসে চারুকলার প্রত্যাবর্তন’ নিয়ে আন্দোলন চালিয়ে যায়। আন্দোলনের ৮২ দিন পার হলেও পূরণ হয়নি সেই দাবিও। অন্যদিকে কতৃপক্ষের কথা- ‘ক্যাম্পাস স্থানান্তর একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া’। তাই একরকম বাধ্য হয়েই ভগ্নহৃদয় নিয়ে আবারও সেই পুরনো ক্যাম্পাসেই ফিরতে হলো শিক্ষার্থীদের। তবে ঝুঁকিপূর্ণ ক্লাসরুম বর্জন করে খোলা আকাশের নিচে হাতে রঙ তুলি নিয়ে আঁকতে বসেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ১০টা থেকে নগরের বাদশামিয়া রোডস্থ চারুকলা ইনস্টিটিউটের প্রাঙ্গণে ক্লাস করছে হাতে গোনা ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীরা। এদিকে খোলা আকাশের নিচে ক্লাস করায় অনেক শিক্ষকই ক্লাস নিতে অসম্মতি প্রকাশ করেন। পরে শিক্ষার্থীদের অনুরোধে ৪ জন শিক্ষক ক্লাস নিতে রাজি হন।

শিক্ষকদের রুমের বাইরে ক্লাস নিতে রাজি না হওয়ার বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুফিয়া বেগম বলেন, শিক্ষকদের নিজস্ব আত্মমর্যাদা আছে। শিক্ষক রুমের বাইরে কেন ক্লাস নিবে। এরপরেও আমাদের কিছু শিক্ষক তাদের আবদার রেখে ক্লাস নিয়েছে।

চারুকলার মাস্টার্সের সুষময় নামে এক শিক্ষার্থী বলেন, আন্দোলনের পর আজকে প্রথম দিনের ক্লাসে তেমন কোন শিক্ষার্থী উপস্থিতি দেখা যায়নি। ক্লাসরুমগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা খোলা আকাশের নিচে ক্লাস করি। কিন্তু এভাবে শিক্ষকরা ক্লাস নিতে রাজি হননি। পরে আমাদের অনেক অনুরোধের পর চারজন শিক্ষক ক্লাস করাতে ইনস্টিটিউটে আসেন।

এদিকে, শিক্ষার্থীদের দেয়া শর্ত অনুযায়ী ৭ দিনের জন্য আন্দোলন শিথিল করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ থেকে সোমবার (২৩ জানুয়ারি) ২ জন প্রতিনিধি চারুকলা ইন্সটিটিউটে আসেন। ক্ষতিয়ে দেখেন ইনস্টিটিউটের বিভিন্ন দিকগুলো। এই সময় অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি রিপোর্ট জমা দেয়ার কথা প্রতিনিধিদের।
কিন্তু কতৃপক্ষ বলছে এই প্রতিবেদন জমা দিতে সাতদিনের বেশিও সময় লাগতে পারে।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...