বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রমজানে পণ্য সরবরাহ ঠিক রাখতে রিজার্ভ থেকে ডলার চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছে বাণিজ্য মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে নিত্যপণ্য আমদানিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার সরবরাহ চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। কারণ ডলার সংকটে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে।

গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ওই চিঠিতে ভোজ্যতেল, ছোলা, মসুর ডাল, পেঁয়াজ, চিনি এবং খেজুর আমদানির জন্য ডলারের বিশেষ সংস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে এসব পণ্য আমদানিতে এলসি খোলার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে তপশিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ডলার সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছিল জানুয়ারি মাস থেকে ডলার সংকট থাকবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, এলসি খোলা সম্ভব হচ্ছে না। এটি অব্যাহত থাকলে রমজানে পণ্য সরবরাহে ঘাটতি হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা জরুরি।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর আগে গত ১৪ ডিসেম্বর ও ১০ জানুয়ারি পণ্য আমদানির জন্য প্রয়োজনীয় ডলারের সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানানো হয় বাংলাদেশ ব্যাংককে। তবে সেখানে রিজার্ভ থেকে ডলার সরবরাহের বিষয়ে কিছু বলা হয়নি। আগের চিঠিতে বলা হয়, রজমানে নিত্যপণ্যের দাম জনসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখতে নিয়মিত এলসি খোলা জরুরি। আমদানি বাবদ ব্যয় পরিশোধে ব্যাংকগুলোতে প্রয়োজনীয় ডলার সবরবাহ নিশ্চিত করা প্রয়োজন। বেসরকারি ব্যাংকগুলো যেন নিয়মিত এলসি খোলা ও নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করে- সে নির্দেশনা দিতে কেন্দ্রীয় ব্যাংককে বিশেষভাবে অনুরোধ করা হয়।

এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেন ঝুঁকিপূর্ণ অবস্থায় না নামে, সে জন্য চাইলেই ডলার দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। শুধু সার, জ্বালানি ও সরকারিভাবে খাদ্য আমদানিতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হচ্ছে। চলতি অর্থবছরে এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি হয়েছে ৮৫৩ কোটি ডলার।

এভাবে ডলার বিক্রির ফলে রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। বৃহস্পতিবার নেমেছে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। গত বছর একই দিন যা ছিল ৪৫ দশমিক ২০ বিলিয়ন ডলার। বর্তমান রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়নসহ বিভিন্ন তহবিলে জোগান দেওয়া অর্থ বাদ দিলে থাকে ২৪ বিলিয়ন ডলার, যা দিয়ে প্রায় সাড়ে তিন মাসের আমদানি দায় মেটানো সম্ভব।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...