বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। আজ ২৩শে জানুয়ারি (সোমবার) ২০২৩ খ্রি. সকাল ১২.৩০ টায় ক্লাবের মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট ক্লাবের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের বিদায়ী সহ-সভাপতি অধ্যাপক ড. রাজিয়া সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ড. মো. সাইফুল ইসলাম। দুই পর্বে সাজানো অনুষ্ঠানে প্রথম পর্বে বিদায়ী কমিটির বার্ষিক সাধারণ সভা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চুয়েট ক্লাবের গত ১১ই জানুয়ারি ২০২৩ খ্রি. অনুষ্ঠিত জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ কার্যকরী পরিষদের জন্য একটি কমিটির মনোনয়ন দেওয়া হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন সভাপতি এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ সাধারণ সম্পাদক মনোনীয় হন। এছাড়া সহ-সভপতি হিসেবে প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে পিএন্ডডি দপ্তরের সেকশন অফিসার জনাব মো. সাইফুল আলম, ক্রীড়া সম্পাদক হিসেবে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মো. মাসুম রানা প্রামাণিক, যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মো. মিরাইজ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক জনাব শায়লা শারমিন এবং সম্মানিত সদস্য হিসেবে বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেন ও ডেপুটি লাইব্রেরিয়ান জনাব মো. এমরানুল হক মনোনীত হন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...