মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আখেরি মোনাজাতে শেষ হল ইজতেমার ২য় পর্ব

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেন বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি।

তিনদিন ধরে তাবলীগ জামায়াতের নানামুখী শিক্ষা শেষে আখেরি মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।

রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এসময় মওলানা সদের মেজো ছেলে মাওলানা সাঈদ কান্ধলভী ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস কান্ধলভী ময়দানে উপস্থিত ছিলেন।

আজ দুপুর ১২টা ১৬ মিনিটে শুরু হওয়া মোনাজাত চলে দুপুর দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। প্রায় ৩০ মিনিট ধরে চলা মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এসময় তারা কান্নায় ভেঙে পড়েন।

এদিকে আখেরি মোনাজাত শেষে মুসুল্লিদের বাড়ি ফেরার সুবিধার্থে রেলওয়ে বিভাগের পক্ষ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয় টঙ্গি স্টেশনে।

ভোর থেকে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত ইজতেমা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া থেকে কামারপাড়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রিত রাখা হয়। তবে প্রথম পর্বের মতো যানচলাচল ভোগান্তিতে পড়েনি মুসল্লিরা।

প্রতিবছর টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজন করা হয়ে থাকে তাবলীগ জামায়াতের শীর্ষ সম্মেলন বিশ্ব ইজতেমা। যেখানে দেশ-বিদেশের লাখো মুসলিম যোগ দেন। ২০১৮ সালের বিরোধের পর বাংলাদেশের মাওলানা জুবায়ের ও দিল্লির মৌলভি সাদ কান্ধলভির দুই পক্ষ ২০১৯ ও ২০২০ সালে আলাদা ইজতেমা করে। করোনাভাইরাসের কারণে দুই বছর এই জমায়েত বন্ধ থাকার পর এবারও দুই পর্বে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমা

এদিকে আখেরি মোনাজাত শেষে মুসুল্লিদের বাড়ি ফেরার সুবিধার্থে রেলওয়ে বিভাগের পক্ষ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ সময় টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি রাখা হয় সব ট্রেনের।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য...

সর্বশেষ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...

‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে : এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আমিষের চাহিদা...