রবিবার, ৩ মে ২০২৬

এডুকেশন ইন্টারন্যাশনাল এক্সপো অনুষ্ঠানে এম এ মালেক

সফল হতে হলে কাজের সাথে লেগে থাকতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

উচ্চশিক্ষা গ্রহণে বিদেশ যেতে আগ্রহী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে নগরীর অভিজাত হোটেল রেডিসন ব্লু’র প্রাঙ্গণ। দিনভর আগ্রহী শিক্ষার্থীদের জানার বিষয় ছিল কীভাবে ইউকে, কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্জনের সুযোগ লাভ করা যায়। এ বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত অবহিত করার লক্ষ্যে, বিদেশের মাটিতে শিক্ষা অর্জনে নিশ্চয়তা, নিরাপত্তা ও ওয়ার্ক পারমিটের ব্যবস্থার অঙ্গীকার নিয়ে প্রথমবারের মতো এডুকেশন ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩ ইভেন্ট-এর আয়োজন করে শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান এডুকেশন। আজ ২১ জানুয়ারি শনিবার রেডিসন ব্লু’র মেজবান হলে দিনব্যাপী এ এক্সপো উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক।
তিনি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে নেলসন ম্যান্ডেলা, মালালা ইউসুফ জাই ও বিজ্ঞানী এ পি জে আব্দুল কালামের উদ্ধৃতি তুলে ধরে বলেন, শিক্ষা হচ্ছে নিজের ভেতরে লুকিয়ে থাকা আগুনকে জাগিয়ে তোলা। ঘুমন্ত চিন্তার প্রসার ঘটানো। যত ভাল কাজ তা পৃথিবীতে ছড়িয়ে দেয়া। ভালো মন্দ মিশিয়ে আমরা মানুষ। মানুষ পারে না এমন কোন কাজ পৃথিবীতে নেই। ইমপসিবলকে পসিবল করার জন্যই মানুষের জন্ম। চেষ্টার কোন বিফলতা নেই। তিনি আরও বলেন, সময় খুবই মূল্যবান। সময়কে মূল্য দিয়ে কাজের সাথে যারা লেগে থাকতে পারেন তারাই সফল হন। এজন্য কাজের সাথে লেগে থাকতে হবে। লেগে থেকে ভালোভাবে শিক্ষা অর্জনটা করতে পারলে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হওয়া যায়।
জনাব এম এ মালেক ভাগ্য পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, জানার কোন শেষ নেই। তাই জানতে হবে। জানার আগ্রহ থাকতে হবে। কোন একটি অভিষ্ট লক্ষ্যে পেঁৗছাতে হলে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া কোন ব্যক্তি সফল হতে পারেন না। দেশকেও উন্নত করা যায় না।
তিনি একুশে পদকপ্রাপ্তি প্রসঙ্গে বলেন, চট্টগ্রামের জনগণের জন্যই আজাদী। চট্টগ্রাম বিশ্বািবিদ্যালয় প্রতিষ্ঠায় আজাদীর ভূমিকা রয়েছে উল্লেখ করে বলেন, নগরীর ফুসফুস খ্যাত সিআরবিকে রক্ষার সফল আন্দোলনেও আজাদী অনন্য ভূমিকা পালন করে। এজন্য আজাদী গৌরববোধ করে। বর্তমান সরকার এর মূল্যায়ন করেছে। আমাকে একুশে পদকে ভূষিত করেছে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত লাল সবুজের পতাকা ধরে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদেরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই। শিক্ষিত হয়ে মানুষকে ভালোবেসো। মনে রেখো, ভালোবাসা ছাড়া পৃথিবী অচল।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আবু সুফিয়ান। তিনি বলেন, এদেশের শিক্ষার্থীরা বিদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়ার সুযোগ আগে খুব বেশি পায়নি। বর্তমান সরকার সেই সুযোগ অবারিত করার ফলে আজ প্রচুর শিক্ষার্থী বিদেশে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন। অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জন করতে গিয়ে সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছেন। শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান এডুকেশন আজ যে কমিটমেন্ট শিক্ষার্থীদের দিচ্ছে তার সফল বাস্তবায়ন দেখতে চায় সংশ্লিষ্ট অভিভাবকরা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করে নিজেদের ভাগ্য বদল ও দেশকে উন্নত করবে।
ইভেন্ট অতিথি ছিলেন নগদ পরিচালক জনাব সোলায়মান শুখন। তিনি বলেন, জ্ঞান অর্জনের জন্য যারা এখানে এসেছেন, বিদেশে গিয়ে উচ্চশিক্ষার উপায় খুঁজছেন তাদের জন্য নির্ভরযোগ্য সহায়ক প্রতিষ্ঠান হচ্ছে এডুকেশন। শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যমেই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। দেশের ভাগ্যও বদলাতে পারবেন এ শিক্ষার্থীরা যথার্থ শিক্ষা অর্জনের মাধ্যমে।
এডুকেশন চট্টগ্রাম ব্রাঞ্চের সিওও আসাদ উজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সিওও এম এ কাসেম পার্থ, সিলেট ব্রাঞ্চের ডিরেক্টর পলাশ চক্রবর্তী, চট্টগ্রামের এডভাইজার রোকন উজ্জামান, ওয়েল গ্রুপের জিএম আবদুর রব মোমিন, ফিনল্যান্ডে বাংলাদেশের শিক্ষার্থী রাশা মুনতাকা নিলয়।
অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বছরে দুটি ইভেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা। আজ বিমানবন্দরের জনসংযোগ...

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন...

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সৃষ্টিশীল এবং মানবিক কর্মকাণ্ডসমূহ অত্যন্ত প্রশংসনীয় -প্রতিমন্ত্রী মীর হেলাল এম.পি

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই- মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক আওলাদে রাসুল (দ.) গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী...

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার...

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি)...

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সৃষ্টিশীল এবং মানবিক কর্মকাণ্ডসমূহ অত্যন্ত প্রশংসনীয় -প্রতিমন্ত্রী মীর হেলাল এম.পি

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই- মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক আওলাদে...

দেড় ঘণ্টার বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম

শেষ বিকেলে দেড় ঘণ্টার বৃষ্টিতে বন্দর নগরীর প্রবর্তক মোড়,...

সীতাকুন্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে...

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার...