শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

তুলা আমদানিতে বাংলাদেশকে ডিউটি ফ্রি সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

- Advertisement -
Single page 1st Paragraph

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তুলা আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ‘ডিউটি ফ্রি বাণিজ্য সুবিধা’ প্রদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। মোট রপ্তানি আয়ের প্রায় ৮২ ভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করে। তৈরি পোশাক কারখানায় ব্যবহারের জন্য বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ তুলা আমদানি করে থাকে।
টিপু মুনশি উল্লেখ করেন, বিশ্ববাজারে চলমান তৈরি পোশাক রপ্তানি করতে বাংলাদেশের ৯ মিলিয়ন বেল্ট তুলার প্রয়োজন হলেও মাত্র এক লাখ ৫০ হাজার বেল্ট তুলা দেশে উৎপাদন হয়, যা মোট চাহিদার প্রায় ১ দশমিক ৬ ভাগ। বাকি বিপুল পরিমাণ তুলা বাংলাদেশকে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ। তৈরি পোশাক কারখানায় ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তুলা আমদানিতে ডিউটি ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করলে আমাদের এ শিল্পের জন্য সুবিধা হয়।’
বাণিজ্যমন্ত্রী আজ শুক্রবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ কটন এসোসিয়েশন আয়োজিত ‘৪র্থ গ্লোবাল কটন সামিট বাংলাদেশ-২০২৩’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সময় তিনি জানান, বাংলাদেশ আগামী দু’বছরের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের তৈরি পোশাক রপ্তানি করতে চাইলে বিপুল পরিমাণ তুলার প্রয়োজন হবে। বাংলাদেশে তুলার উৎপাদন কিভাবে বাড়ানো যায়. সে বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলাপ আলোচনা করে ঠিক করা হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
টিপু মুনশি বলেন, ‘কম্বোডিয়ার মতো পৃথিবীর অনেক দেশে জমি অব্যবহ্যত থাকে। আমাদের দেশে দক্ষ জনবল আছে। এ ধরনের জমি লিজ নিয়ে যদি সেখানে তুলা উৎপাদন করে দেশে আনা যায় তাহলেই তুলার প্রয়াজনীয় চাহিদা পূরণ করা সম্ভব।’
বাংলাদেশ কটন এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লা ফেভ, বাংলাদেশে ব্রাজিলের রাষ্টদূত পাউলো ফারনানদো ডায়াস ফেরিস, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন ও বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হোসেন বক্তৃতা করেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...