শনিবার, ১১ জুলাই ২০২৬

ষোলশহরে হেলে পড়া সেই চারতলা ভবন ভাঙতে সিডিএর চিঠি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার চশমা খালে হেলে পড়া চারতলা ভবনটি ভেঙে ফেলতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার চসিককে এই চিঠি দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তবে নিজ উদ্যোগে ভবনটি অপসারণ করবেন বলে সিডিএকে জানিয়েছেন ভবন মালিক খোরশেদ আলম বাপ্পী।

সিডিএর প্রকৌশলী মোহাম্মদ হাসানের সই করা চিঠিতে বলা হয়েছে, চার তলা ভবনটি হেলে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে সম্পূর্ণ ভবন ধসে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শঙ্কা রয়েছে। চট্টগ্রাম মিউনিসিপ্যাল অর্ডিন্যান্স অনুযায়ী ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবন অপসারণের এখতিয়ার চট্টগ্রাম সিটি করপোরেশনের ওপর ন্যস্ত। তাই ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মোহাম্মদ হাসান বলেন, ঝুঁকিপূর্ণ চার তলা ভবনটি অপসারণে সিটি করপোরেশনকে চিঠি দেওয়ার পাশাপাশি মালিককেও ডাকা হয়েছে। ভবন মালিক নিজ উদ্যোগেই এটি অপসারণ করবেন বলে জানিয়েছেন।

গতকাল বুধবার জলাবদ্ধতা নিরসনে খাল খননের কাজের সময় চশমা খাল সংলগ্ন ‘ফেরদৌস প্লাজা’ নামের চার তলা ভবনটি হেলে পড়ে। ওই দিন দুপুরে ভবন খালি করে পরিত্যক্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। ভবনটির নিচতলায় স্টেশনারি ও ঠিকাদারি প্রতিষ্ঠান, তৃতীয় তলায় দাঁতের চিকিৎসকের চেম্বার, তৃতীয় তলায় একটি আইটি ফার্ম ও চতুর্থ তলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ৩৫তম ব্যাচের কার্যালয়। ভবন হেলে পড়ায় অফিসের আসবাবপত্র নিয়ে বিপাকে পড়েন ভাড়াটিয়ারা।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...