শনিবার, ১১ জুলাই ২০২৬

অভিযোগ পেয়ে চমেক হাসপাতালে দুদকের অভিযান, ২ দালাল আটক

- Advertisement -
Single page 1st Paragraph

ফোনে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুপুরে আটক ব্যক্তিরা হলেন- রাজীব বৈদ্য ও মো. হাসান।

গত এক মাসে এ নিয়ে চমেক হাসপাতাল থেকে অন্তত ১০ দালাল গ্রেপ্তারের ঘটনা ঘটল।

অভিযোগ রয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেপরোয়া হয়ে উঠেছে দালাল চক্র। এই হাসপাতাল থেকে বিভিন্ন হাসপাতালে রোগী নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করাতে বাধ্য করা, এমনকি হাসপাতালের আশপাশের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতেও বাধ্য করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দালাল চক্রের মাধ্যমে।

অভিযান শেষে দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদের জানান, দুদকের হটলাইন নম্বর ১০৬ এ অভিযোগ পেয়ে অভিযানে নামে দুদক। দুদকের একজন কর্মকর্তা রোগী সেজে দালালের কাছে যান। এ সময় আটক দালালরা কম দামে ওষুধ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, দুদকের এ উদ্যোগ প্রশংসনীয়। দালাল নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...