শনিবার, ১১ জুলাই ২০২৬

ফাহমিদা আমিনের মূল্যায়ন সর্বক্ষেত্রে হওয়া প্রয়োজন

- Advertisement -
Single page 1st Paragraph

নারী জাতির অহংকার,বিশিষ্ট সাহিত্যিক ফাহমিদা আমিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তা বলেছেন,নারী ব্যক্তিত্ব ফাহমিদা আমিন ছিলেন চলনে বলনে লেখালেখি সমাজসেবাসহ সর্বক্ষেত্রে অনন্য। সাহিত্যে, সমাজে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি সমাজকে, দেশকে কেবলই দিয়েছেন। তাই তাঁর মূল্যায়নও সর্বক্ষেত্রে হওয়া প্রয়োজন। তাঁর রেখে যাওয়া সাহিত্য সম্পদ, আদর্শ ধারণ করে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। এটাই হবে তাঁর প্রতি আমাদের যথাযথ ভালোবাসা ও শ্রদ্ধা।
চট্টগ্রাম লেডিসক্লাব ও চট্টগ্রাম লেখিকাসংঘের যৌথ উদ্যোগে আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা একথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম লেখিকা সংঘের সভাপতি সাহিত্যিক-শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম।অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ ড. জয়নাব বেগম, কথাসাহিত্যিক ফেরদৌস আরা আলীম।
ড. জয়নাব বেগম ফাহমিদা আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন একজন স্বয়ংসম্পূর্ণ নারী। তিনি রম্যসাহিত্যে তির্যক ভাষায় সমাজকে তুলে ধরেছেন পাশাপাশি সমাধানের দিকনির্দেশনাও দিয়েছেন। তিনি আলোর দিশারী হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
ফেরদৌস আরা আলীম ফাহমিদা আমিনকে একজন সুসাহিত্যিক আখ্যায়িত করে বলেন, তাঁর রেখে যাওয়া ২৬টি বই আমাদের অনন্য সম্পদ। সেগুলো পাঠে প্রজন্মকে উদ্বুদ্ধ করণের মধ্য দিয়ে তাঁকে যথাযথ সম্মান ও মূল্যায়ন করা যাবে।
স্বাগত বক্তব্য দেন লেখিকা সংঘের সাধারণ সম্পাদিকা জিনাত আজম। ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী খালেদা আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মর্জিনা আখতার। কোরআন তেলোয়াত করেন রোকেয়া আহমেদ।ফাহমিদা আমিনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন লেডিস ক্লাবের সহসভানেত্রী পারভিন জালাল, লেখিকা মেহের আফরোজ হাসিনা, কলাম লেখক কাজী রুনু বিলকিস, লেখিকা আশরাফুন্নেসা মুন্নী, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু,নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ, লেখিকা সামশুন নাহার করিম, অধ্যাপিকা-কবি বদরুননেসা সাজু প্রমুখ। ফাহমিদা আমিনকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফরিদা ফরহাদ, নিশাত হাসিনা শিরীন, সৈয়দা সেলিমা আক্তার।
সভাপতির বক্তব্যে ড. আনোয়ারা আলম বলেন, ফাহমিদা আমিন ছিলেন অনুপ্রেরণার আদর্শ উৎস। তিনি সবসময় নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করেছেন।তিনি ফাহমিদা আমিনকে সামনে রেখে এগিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন বলেন, তাঁকে রাষ্ট্র সম্মান জানাক বা না জানাক তাতে কিছু যায় আসেনা। আমরাআমাদের মতো করে সবসময় তাঁকে সম্মান জানাবো।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...