শনিবার, ২ মে ২০২৬

সৌরবিদ্যুৎ সেচ ব্যবস্থার উন্নয়নে জার্মানি সহযোগিতা করবে

- Advertisement -
Single page 1st Paragraph

সৌরবিদ্যুৎ সেচ ব্যবস্থার উন্নয়নে জার্মানি সহযোগিতা করবে। বুধবার (১৮ জানুয়ারি) বার্লিনের স্থানীয় সময় বিকালে বার্লিনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এর সাথে দ্বিপাক্ষিক সভায় জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ড. বার্বেল কোফলার এ সহযোগিতার কথা জানান।

সভায় জার্মান মন্ত্রী ড. কোফলার বাংলাদেশে তাদের সহযোগিতায় চলমান প্রকল্পের সাফল্য তুলে ধরেন এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রে জলবায়ু অভিযোজনে চলমান সহযোগিতা আরো বাড়ানোর আশ্বাস প্রদান করেন।

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশের কৃষিখাতে বিগত ১৪ বছরে অর্জিত অভাবনীয় সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিশ্বে বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, আম ও আলু উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে। আম, কাঁঠাল, পেঁপেসহ অনেক ফল বহু দেশে রফতানি হচ্ছে।

জার্মানিসহ ইউরোপের বাজারে বাংলাদেশের উৎপাদিত উদ্বৃত্ত ফল ও সবজি রপ্তানিতে জার্মানির সহযোগিতা কামনা করেন কৃষিমন্ত্রী। বিশেষ করে কৃষিপণ্যের রফতানি বৃদ্ধির জন্য আন্তর্জাতিকমানের অ্যাক্রিডিটেড ল্যাব স্থাপন, উত্তম কৃষি চর্চার (জিএপি) বাস্তবায়ন, এবং কৃষিতে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: রুহুল আমিন তালুকদার, বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. সাইফুল ইসলাম ও জাভেদ ইকবাল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জার্মান ফেডারেল মিনিস্ট্রি অব ফুড অ্যান্ড এগ্রিকালচারের (বিএমইএল) আয়োজনে ৪ দিনব্যাপী (১৮-২১ জানুয়ারি) ‘১৫তম গ্লোবাল ফোরাম ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার (জিএফএফএ)’ এবং কৃষিমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বুধবার দুপুরে বার্লিনে পৌঁছান।

এই বিভাগের সব খবর

লামায় রূপসীপাড়া বাজার জামে মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ 

বান্দরবান জেলার লামা উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মসজিদের জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তায় নয়, জবর দখলকৃত...

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটকের মৃত্যু

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ পর্যটক নিহত এবং ১ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে...

২৫ চিত্রশিল্পীর অংশগ্রহণে ইন্টারচ্যাঞ্জ-এর দিনব্যাপী ‘ গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ সম্পন্ন

গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ সম্পন্নচট্টগ্রামের প্রায় ২৫ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে কনটেম্পরারি আর্টিস্ট ফোরাম ইন্টারচ্যাঞ্জ (ওঘঞঊজঈঐঅঘএঊ)-এর উদ্যোগে দিনব্যাপী ‘গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শিল্পের সাথে...

সর্বশেষ

লামায় রূপসীপাড়া বাজার জামে মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ 

বান্দরবান জেলার লামা উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের...

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটকের মৃত্যু

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ...

২৫ চিত্রশিল্পীর অংশগ্রহণে ইন্টারচ্যাঞ্জ-এর দিনব্যাপী ‘ গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ সম্পন্ন

গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ সম্পন্নচট্টগ্রামের প্রায় ২৫ জন চিত্রশিল্পীর...

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয়...

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর...

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। আজ (শনিবার) সকাল ১০টা...