শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

স্মার্ট বাংলাদেশ গঠনে নবনির্বাচিত প্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন : এ টি এম পেয়ারুল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম লালদিঘী পাড়স্থ চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দের সাথে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের মতবিনিময় সভা আজ বুধবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।

এ সময় এটিএম পেয়ারুল ইসলাম বলেন, মহামারী কোভিডের সময় মানুষের পাশে দাড়িয়েছিল কাউন্সলরবৃন্দ। পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে নবনির্বাচিত প্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন। সকল কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়ে তিনি সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে চট্টগ্রাম মহানগরের উন্নয়ন করার জন্য অনুরোধ করেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের সময় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরো বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে বাস্তবায়ন করছেন। সরকারের উন্নয়ন প্রকল্পগুলো সকলের সমন্বিত চেষ্টায় এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করে উন্নয়নে ধারাবাহিকতা অব্যহত রাখতে কাজ করতে হবে। আপনাদের সবাইকে জনগণের পাশে থেকে সরকারের দৃশ্যমান উন্নয়ন প্রকল্প, উন্নয়ন কাজকে তুলে ধরার আহবান জানান।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মোঃ গিয়াস উদ্দিন, প্যানেল মেয়র-৩ আফরোজা কালাম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গোলাম মোঃ জোবায়ের, জহর লাল হাজারী, ছালেহ আহম্মদ চৌধুরী, নাজমুল হক ডিউক, আবুল হাসনাত মোঃ বেলাল, নুর মোস্তফা টিনু, মোহাম্মদ শহিদুল আলম, মোঃ নুরুল আলম, সলিম উল্লাহ বাচ্চু, শাহেদ ইকবাল বাবু, কাজী নুরুল আমীন, মোঃ মোবারক আলী, শেখ জাফরুল হায়দার চৌধুরী, আতাউল্লাহ চৌধুরী, আব্দুস সালাম মাসুম, মোঃ মোরশেদ আলী, জেসমিন পারভীন জেসী, তসলিমা বেগম, আনজুমান আরা, রুমকি সেন গুপ্ত. বেগম লুৎফুন্নেসা দোভাষ বেবী প্রমুখ।

এই বিভাগের সব খবর

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদনে ফিরলো আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইউরিয়া সারের প্রধান দুইটি কাঁচামাল...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা মানে শুধু একটি সার্টিফিকেট অর্জন নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষকে সচেতন, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক...

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

সর্বশেষ

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা...

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...