বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত ইপসা’র কর্মকর্তার মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন মোহাম্মদ সাঈদ আলম (৪০) নামের ইপসার এক কর্মকর্তা।
১৮ জানুয়ারি (বুধবার) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাঈদ আলম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াসিন নগর গ্রামের তালুকদারের বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। তিনি রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার এরিয়া ম্যানেজার হিসেবে এনজিও সংস্থা ইপসাতে কর্মরত ছিলেন।
রাউজান থানার সেকেন্ড অফিসার এস. আই. অজয় দেব এই বিষয়ে নিশ্চিত করেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি (রবিবার) সকাল ৭ টার দিকে বাড়ি হতে মোটর সাইকেল যোগে অফিসের কাজে পথেরহাট হয়ে চট্টগ্রাম নগরীর অফিসে যাচ্ছিলেন। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা নামক স্থানে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। এই সময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পথেরহাটে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা বেগতিক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার স্ত্রী ছাড়াও ৬ বছর ও ৩ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে আজ (বুধবার) সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে জানাজা শেষ সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...