শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ষোলশহরে হেলে পড়লো চারতলা ভবন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় হেলে পড়েছে একটি চারতলা ভবন। ভবনটির বিভিন্ন স্থানে ফাটলও দেখা দিয়েছে। হেলে পড়ার পর ভবনের বাসিন্দাদের নিরাপদে দ্রুত সরিয়ে নিয়েছে পুলিশ।

ভবন মালিক খোরশেদ আলম বাপ্পি জানান, ভবনে থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি জানাজানি হলে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

সরেজমিনে দেখা গেছে, ভবনটির পাশ ঘেঁষে সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। এরই অংশ হিসেবে পাশের নালা বড় করতে গিয়ে ওই ভবনের কিছু অংশ ভাঙার মুখেও পড়ে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, ‘ভবন হেলে পড়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি। প্রথমে মানুষজন সরিয়ে নেওয়ার কাজ শেষ করি। এরপর ভবন থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করছি।’

এদিকে ভবন হেলে পড়ার খবরে ঘটনাস্থলে ভিড় করছে লোকজন। আশপাশের দোকানপাটের লোকজনের মধ্যে এ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।

এই বিভাগের সব খবর

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। এ জন্য সরকার, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে...

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে...

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে এনে আরও বেশি আনন্দময়, জীবনমুখী ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে গড়ে তুলতে ২০২৭...

সর্বশেষ

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার...

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত...

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে...

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা...

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সাজেকে সড়ক অবরোধ চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি...

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত...