সোমবার, ২৯ জুন ২০২৬

ভ্রাম্যমান আদালত

বোয়ালখালীতে ১০টি ফার্মেসীকে ৯০ হাজার টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় এবং ড্রাগ লাইসেন্স না থাকায় ১০টি প্রতিষ্ঠানকে ৯০হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
১৫ জানুয়ারী রবিবার বিকাল পরবর্তী সময়ে বোয়ালখালী উপজেলা সদরের দশটি ফার্মেসিকে “ড্রাগ অ্যাক্ট ১৯৪০” অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।
বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জরিমানা আদায়ের প্রতিষ্ঠান গুলো হলোঃ নিলু ফার্মেসীকে-১০ হাজার টাকা, আনোয়ার ফার্মেসীকে-৫ হাজার টাকা, মনোরমা ফার্মেসীকে-১৫ হাজার টাকা, সিকদার ফার্মেসীকে-১৫ হাজার টাকা, জনসেবা ফার্মেসীকে-১০ হাজার টাকা, আল ইমাম মেডিকোকে- ৫ হাজার টাকা, হক ফার্মেসীকে-৫ হাজার টাকা, ইকবাল ফার্মেসীকে-৫ হাজার টাকা, গ্রামীন মেডিসিন কর্ণারকে-৫ হাজার টাকা এবং চৌধুরী ফার্মেসী-৫ হাজার টাকা জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এই মোবাইল কোর্ট পরিচালনায় সময় উপস্থিত ছিলেন- ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও বোয়ালখালী থানা পুলিশ এস আই রহমত উল্লাহ সঙ্গীয় ফোর্স ।
বোয়ালখালীতে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...