শনিবার, ২৭ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া বসাক পাড়ায় গভীররাতে আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুন থেকে ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ ধারণা করছে।

পুলিশ সবার লাশ উদ্ধার করেছে। ঘরের সামনে রাখা একটি সিএনজিচালিত অটোরিক্সাতে আগুন ধরে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘর থেকে কেউ বের হতে পারেনি বলে স্থানীয়রা জানায়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়- শুক্রবার (১৩ জানুয়ারি) ভোররাত আড়াইটার দিকে পারুয়া ইউনিয়নের ৪নন্বর ওয়ার্ড মহাজন পাড়ার খোকন বসাকের বতঘরের রান্নার চুলা থেকে আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী রাখি দে (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬) নিহত হন। গৃহকর্তা খোকন বসাক কোনরকমে অগ্নিদগ্ধ হয়ে ঘর থেকে বের হতে পারলেও গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় বিজয় সেন জানান, ঘরের দরজার সামনে রাখা একটি সিএনজি অটোরিক্সাও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। যার কারণে ঘুমন্ত কেউ ঘর থেকে বের হতে পারেনি।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি জানান, বসতঘর সংলগ্ন ভিকটিমদের নিজেদের রান্না ঘর থেকে আগুনের উৎপত্তি হয়। সেখানে থাকা বিপুল পরিমাণ লাকড়ির মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের সামনে রাখা একটি সিএনজি অটোরিক্সাও পুড়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...