বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

তথ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার, চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে নিয়ে অপপ্রচারের ঘটনায় আবদুর রব ভুট্টো নামের এক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের চকবাজার থানায় মামলাটি দায়ের করেন নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ওসি মঞ্জুর কাদের মজুমদার। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১)(ক)(খ), ২৬ (৩), ২৯(২), ৩১(৩) ও ৩৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়। মামলাটি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে।

এজাহারে অভিযোগ করা হয়, ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল খুলে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বসে আবদুর রব ভুট্টো দীর্ঘদিন ধরে দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটাচ্ছেন। সম্প্রতি তিনি দেশের জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে আমার প্রিয়নেতা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে অসত্য ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন। উদ্দেশ্যপ্রণোদিত ভিডিওটি আবার আবদুর রব ভুট্টো নিজের আইডি এবং আরও নয়টি ফেসবুক লিংক থেকে পোস্ট ও শেয়ার করেন।

মামলার বাদী মাসুদ রানা বলেন, এসব অপপ্রচারে আমিসহ আমাদের নেতা তথ্যমন্ত্রীর হাজার হাজার কর্মী-সমর্থক ক্ষুব্ধ হন ও দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিদেশে বসে দেশের সম্মানীয় ব্যক্তিদের নিয়ে এ ধরনের অপপ্রচার ও সম্মানহানি করে গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে তিনি মামলা করেছেন বলে জানান।

এসব মিথ্যা ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্টকারীদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান মাসুদ রানা।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...