শনিবার, ১১ জুলাই ২০২৬

এম এ আজিজ ছিলেন এক দফার প্রবক্তা : ভারপ্রাপ্ত মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন, জননেতা এম এ আজিজের ৫২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে পূস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে তিনি বলেন, জননেতা এম এ আজিজ ছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম রাজনৈতিক সহচর। এম এ আজিজ বঙ্গবন্ধুর ৬ দফাকে এক দফায় পরিণত করে বাঙালি জাতি সত্তার ইতিহাসে আপন মহিমায় উদ্ভাসিত হয়ে আছেন। বঙ্গবন্ধু এম এ আজিজকে চট্টগ্রামের রাজনীতির অভিভাবক হিসেবে মনে করতেন। বাঙালির মুক্তির সনদ ৬ দফা বাস্তবায়নের পকিস্তানের শাসক গোষ্ঠির যখন অসম্মতি ও নানা ধরণের যড়যন্ত্রে লিপ্ত হয় তখন এম এ আজিজই বলেছিলেন ৬ দফা বাস্তবায়নে কোন ধরণের যড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তাই ৬ দফা নয় বাঙালি এক দফা দাবী নিয়ে পশ্চিম পকিস্তান স্বৈরশাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর এম এ আজিজ ছিলেন সত্যিকার অর্থে একদফার প্রবক্তা।

আজ বুধবার সকালে হালিশহরস্থ জননেতা এম এ আজিজের কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি একথা বলেন।

ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, চট্টগ্রামের কৃতি সন্তান এম এ আজিজের রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিতে পারলে আগামী দিনে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়া সম্ভব হবে। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রুপান্তরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের তৈরী হতে আহবান জানান।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নুর মোস্তাফা টিনু, আবদুল মান্নান, লায়ন মো. ইলিয়াছ, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত।

এছাড়া ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম দিনে চসিক অস্থায়ী নগর ভবনের সম্মূখ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পুস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নুর মোস্তাফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, সিবিএ‘র ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল আলম চৌধুরী প্রমুখ।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...