চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম নারীদের প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে উদ্যোক্তা হবার আাহবান জানিয়েছেন।
জেলা পরিষদের দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় সেলাই কাটিং ও এমব্রয়ডারী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে তিনি এ আহবান জানিয়েছেন। আজ বুধবার(১১জানুয়ারি) সকাল ১১ টায় জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে সেলাই কাটিং ও এমব্রয়ডারী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, চাকুরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহব্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বাস্তবায়নে চট্টগ্রাম জেলা পরিষদ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করে। উদ্যোক্তারা যেন সব ধরণের সুযোগ সুবিধা পান তা সরকার নিশ্চিত করা হবে। প্রশিক্ষণ মানুষকে স্বাবলম্বী করে। স্বাবলম্বী হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। তাছাড়া সেলাই কাটিং ও এমব্রয়ডারীসহ কারিগরী প্রশিক্ষণ বর্তমানে সকল ছাত্র-ছাত্রীর গ্রহণ করা উচিৎ। যা আমৃত্যু পর্যন্ত কাজ করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে ব্যাপক উন্নয়ন করেছেন। যা বাংলাদেশের নারী উন্নয়নে আজ বিশ্বের মাঝে মডেল। প্রশিক্ষণ গ্রহণ করলে চাকুরীর পাশাপাশি আত্মসংস্থানেরও সুযোগ থাকে। বিদেশ হইতে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। দেশের যুব সমাজের বেকারত্ব নিরসনের জন্য ব্যাপকহারে প্রশিক্ষণ কর্মসূচী চালু করেছে সরকার। আগামী দিনের বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত সোনার বাংলাদেশ। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। প্রশিক্ষণ কোর্স সমাপ্তকারীরা প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিদেরকে তাদের তৈরীকৃত কাপড় উপহার দেন।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদ দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি বছর শতশত নরনারীকে কম্পিউটার, সেলাই, ব্লক, বাটিক, ড্রাইভিং ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে।

