রবিবার, ২৮ জুন ২০২৬

আজ শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

- Advertisement -
Single page 1st Paragraph

আজ বুধবার(১১জানুয়ারি)এনপির গণঅবস্থান কর্মসূচি পালনকালে সারাদেশে সতর্ক অবস্থানে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মী। তবে ঢাকাকে গুরুত্ব দিয়ে এদিন রাজধানীতে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীন দলটি।

সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীকে মিছিল ও ‘সতর্ক পাহারায়’ থাকতে বলা হয়েছে। নাশকতার আশঙ্কা সৃষ্টি হওয়ামাত্র প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীও প্রতিহত করার চেষ্টা করবেন। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মিরপুরে এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। সকাল থেকে তারা পাহারায় থাকলেও দুপুরের পর মিছিল নিয়ে ঘোষিত সমাবেশস্থলে যাওয়ার নির্দেশনা রয়েছে দলটির। দুটি সমাবেশেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

সমাবেশে লোকসমাগমের জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ বিভিন্ন থানা ও ওয়ার্ডভিত্তিক কর্মিসভা, প্রস্তুতি সভা করেছে। এসব সভা থেকে দেওয়া হয়েছে নানা দিকনির্দেশনা। বিএনপির জমায়েত বড় না হলে কিংবা বিএনপি টানা অবস্থানের দিকে না গেলে আওয়ামী লীগ স্বাভাবিক মিছিল-সমাবেশ করবে। পরিস্থিতি ভিন্ন হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশ রয়েছে।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তরের অধীন ২৬টি থানা, ৫৪টি ওয়ার্ড, একটি ইউনিয়ন- সবটাতেই নেতাকর্মীর পাহারা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নিজ নিজ থানা ও ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে অবস্থান নেবেন নেতাকর্মী।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...