শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

লামা পৌরসভা এলাকার ১ হাজার ৬০০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

ঠাণ্ডা বাতাসের দাপটে আর গত কয়েকদিন আগে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। এসব দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে শীতবস্ত্র পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বান্দরবান জেলার লামা পৌরসভা কর্তৃপক্ষ। এ ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পৌরসভা এলাকার ১ হাজার ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়

। মঙ্গলবার(১০জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ উদ্ভোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহধর্মিনী মেহ্লাপ্রু। পৌর বাসটার্মিনালে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান ও ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, বান্দরবান জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নার্গিস সুলতানা, মন্ত্রী পুত্র রোমিও বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেহ্লাপ্রু জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সব সময় আপনি ও আপনার আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। এ বিষয়ে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, মন্ত্রীর সহধর্মিনী মেহ্লাপ্রু ও পৌরসভার সহযোগিতায় এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...