বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পদ্মা সেতুতে জুনে মাসেই চলবে ট্রেন: রেলমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে আগামী জুনে ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, আশা করছি আগামী জুনেই পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেনে করে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যাওয়া যাবে।
সম্পর্কিত খবর

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেল প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে রেলমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, পদ্মা সেতু রেল প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৭৩ শতাংশ। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত কাজের ৮০ শতাংশ অগ্রগতি হয়েছে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ শতাংশ ও ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৫৯ শতাংশ রেলের কাজের অগ্রগতি হয়েছে।

মন্ত্রী বলেন, কাজের সুবিধার জন্য ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি। এখানে কাজে যে অগ্রগতি দেখলাম তাতে আশা করছি, আগামী জুনে আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলচলাচল শুরু করতে পারবো। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন- রেলওয়ের ডিজি ধীরেন্দ্র নাথ মজুমদার, সচিব ড. মো. হুমায়ুন কবীর, মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ, কর্নেল ফারুক, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল প্রমুখ।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...